চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খাগড়াছড়ির মাটিরাঙায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাটিরাঙা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। মাটিরাঙা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, "বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি, এটি শুধু একজন নেত্রীর মৃত্যু নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।"

 

অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 



সম্পর্কিত খবর