মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন এবং তা দ্রুত নির্মাণের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালে মোহাম্মদ শাফি ইথেন, পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রানা, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. আমীর হামজা রুবেল প্রমুখ।