রাজশাহী

জয়পুরহাটে ধানখেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানখেত থেকে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নশিরপুর এলাকার হন্তনাবাদ গ্রামের ওই ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম রাব্বি (১৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাব্বি নিখোঁজ ছিল। শনিবার সকালে স্থানীয় লোকজন ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, কিশোরটি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


সম্পর্কিত খবর