ঢাকা

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, ব্রি’তে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে জোহরের নামাজ শেষে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



সম্পর্কিত খবর