গণমাধ্যম

জ্বালানি সংকটের জন্য বিগত সরকার দায়ী : তথ্যমন্ত্রী

দেশে জ্বালানি সংকটের পেছনে বিগত সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।’  সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে হাম ও রুবেলার টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা আর অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়েই রাষ্ট্র সংস্কার করে যাচ্ছে বিএনপি সরকার।

 

 

দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে আমরা দেশে বহু তাজা শিশুর প্রাণ হারিয়েছি।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মতো জাতীয় সংকট মোকাবেলার সঙ্গে সঙ্গে হাম সংক্রমণ প্রতিরোধেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবাধ তথ্য প্রদানের সুযোগে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেদিকে গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।

 

 

হাম ও রুবেলার কারণে বহু তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।’

জহির উদ্দিন স্বপন আরো বলেন, ‘হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

 



সম্পর্কিত খবর