দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার বিকেলে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৩টি সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, একটি মহat আঁতাতে কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এই অপতৎপরতার বিরুদ্ধে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।