রংপুর

দিনাজপুরে সার পরিস্থিতি, মজুদ ও বিপণন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ আগস্ট শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), দিনাজপুরের আয়োজনে জেলার সার পরিস্থিতি, উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দিচ্ছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ছবি: ইউসুফ

দিনাজপুর জেলায় সারের পরিস্থিতি, উত্তোলন, মজুদ ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), দিনাজপুরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সভায় সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুর রহিম।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় সভায় দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলার সার ডিলার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর