দেবীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই রবিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে পালন করার লক্ষ্যে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
সভায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
আগামী ৫ আগস্ট সারা দেশের ন্যায় দেবীগঞ্জেও দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি হিসেবে আগামী ৪ আগস্ট আলোচনা সভা এবং ৫ আগস্ট শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার কথা জানানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং বিগত ১৫ বছরের শাসনের অবসান হয়। এ প্রেক্ষাপটে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে ভূঁইয়া ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হোসাইন।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।