দেশের খবর

নাগরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত


 সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস ২০২১ এর সুবর্ণজয়ন্তী উদযাপন।

পরে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার কমিশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর