বরিশাল

বাউফলে মাদকসহ দম্পতি আটক

পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

 

আটককৃতরা হলেন মো. রিপন খান (৩৫) ও তার স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৪)। বাউফল সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ২২টি ইয়াবা বড়ি, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৩৫০ টাকা এবং মাদক পরিমাপের ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী।

 

অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

 



সম্পর্কিত খবর