বরগুনার বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা মাধ্যমিক
বিদ্যালয়ের সামনে রামনা ইউনিয়ন গামী পাকা রাস্তার উপর থেকে বামনা থানা
পুলিশ অভিযান পরিচালনা করে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকবিক্রির ৪,১০০
টাকাসহ ৫জনকে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ৭মে বৃহস্পতিবার দুপুর ১টার সময় পাথরঘাটা উপজেলার
বাদুরতলা গ্রামের মৃত ওহাব আলী মৃধা’র পুত্র মো. ছগির মৃধা (৫৭) এর হেফাজত
হতে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট, বামনা উপজেলার উত্তর ডৌয়াতলা গ্রামের মো.
ছগির মৃধা’র পুত্র ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১) এর হেফাজত হতে ৪০ পিচ ইয়াবা
ট্যাবলেট, মো. শাহীন শেখের পুত্র মো. তামিম শেখ (২১), এর হেফাজত হতে ১৭ পিচ
ইয়াবা ট্যাবলেট, বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মো. জালালের পুত্র মো.
জাহিদ হাসান(১৯) এর হেফাজত হতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং পরবর্তীতে
পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের সাকু খাঁ’র পুত্র মো.
মনির হোসেন (২৪) এর হেফাজত হতে ১ পিচ ইয়াবা ট্যাবলেট সর্বমোট-১২৫
পিচ ও মাদকবিক্রির ৪,১০০ টাকাসহ গ্রেফতার করে।
বামনায় থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে দুটি দল অভিযান পরিচালিত করেন
এস আই মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, এস আই মো. শাহরিয়ার
নাঈম রোমান, এ এস আই মো. সাইফুল ইসলাম, মো. নাসির উদ্দিন ও সঙ্গীয়
ফোর্সসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে বামনা থানা অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান বলেন বামনা
থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। এদের বিরুদ্ধে আমাদের অভিযান
অব্যাহত থাকবে, আপনারা আমাদের সহযোগিতা করুন।