বরগুনার বামনা উপজেলার শনিবার রাতে ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন রামনা রোডস্থ ডৌয়াতলা বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপড় থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের মোঃ হেলাল মৃধার পুত্র মোঃ ইয়াছিন মৃধা(২৮) এবং একই এলাকার মৃত আঃ লতিফ মুন্সির পুত্র মোঃ আবু সালেহ মুন্সি (২৮) আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযানে চালিয়ে বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা ড্যানিয়েল আলম রাসেল খান এর বাড়ীর প্রবেশ পথে অভিযান পরিচালনা করে মৃত নুরে আলম খান পুত্র মোঃ ড্যানিয়েল ওরফে রাসেল খান (৪৮) কে থেকে ৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বামনায় থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয় একটির নেতৃত্বে ছিলেন এস আই মোঃ গাজী নজরুল ইসলাম, ও অন্যটির নেতৃত্বে ছিলেন এস আই মোঃ শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীদেরকে গ্রেফতার পর অত্র এলাকার জনগণের মুখে হাসি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। অভিযানটি এলাকার আইনশৃঙ্খলার প্রতি ইতিবাচক দিক এবং থানা অফিসার ইনচার্জ এর প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ ঘটবে বলে প্রতীয়মান হয়।
এ ব্যাপারে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খাঁন জানান মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি নির্দেশনা মোতাবেক চুরি, ডাকাতি ও মাদক মুক্ত করণের লক্ষে বিশেষ অভিযানে গোপন সংবাদের মাধ্যমে তিন মাদক কারবারীকে গ্রেফতার করে পৃথক পৃখক দুইটি মামলা দিয়ে বরগুনা কোর্টে প্রেরণ করা হয়েছে।