দেশের খবর

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় তাঁদের স্মরণ করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) যোবায়ের হোসেন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
 
পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । 


সম্পর্কিত খবর