চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে বন্যাকবলিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমুখ।

মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সাত প্রকারের সবজি বীজ এবং জনপ্রতি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ সহায়তা হিসেবে প্রদান করা হবে।

 


সম্পর্কিত খবর