খুলনা

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে সাংগঠনিক শক্তি প্রদর্শনে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এই নির্বাচনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বেলা বাড়ার সাথে সাথে শৈলকুপার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুন বাজার এলাকায় সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ঝিনাইদহ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এএসএম মতিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে দেশে নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য জেঁকে বসেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতা দূর করতে এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।” তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আসন পরিচালক মোহাদ্দেস মাওলানা মো. রবিউল ইসলাম এবং এনসিপি নেতা লাবাবুল বাসারসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গঠন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 



সম্পর্কিত খবর