দেশের খবর

৪টি চোরাই মোটর সাইকেলসহ ৩জন আন্তজেলা মোটরসাইকেল চোর আটক

 নাটোরে চারটি চোরাই মোটর সাইকেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব । গতকাল সোমবার  রাতে অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুর এবং পাবনার চাটমোহর উপজেলা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজার এলাকার কাজেম প্রামাণিকের ছেলে নুর ইসলাম ,পাবনা জেলার চাটমোহর উপজেলার পাঠানপাড়া জিরোপয়েন্ট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রকিব হাসান এবং  গুরুদাসপুর উপজেলার বিল বিয়াসপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তুহিন পাগলা । এসময় আটককৃতদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ দুপুরে সিপিসি-২নাটোর ক্যাম্প ,র‌্যাব-৫ এর কার্যালয়ে  এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য জানান।



সম্পর্কিত খবর