চট্টগ্রাম প্রতিদিন

‘বন্দর রক্ষা কমিটি’র পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে ‘বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম’। 

 

পদযাত্রাটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করা হয়।

 

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রকৌশলী দেলোয়ার মজুমদার পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

সোমবার (৩ আগস্ট) সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রার আয়োজন করা হয়।

 

পদযাত্রায় সংগঠনের নেতারা বলেন, ‘চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। শ্রমিক ও জনগণের মতামত উপেক্ষা করে বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি বা বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না।

 

’ 

বাদামতলী মোড়ে অনুষ্ঠিত মূল সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘এনসিটি-সিসিটি ইজারা দেওয়া চলবে না’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রকৌশলী দেলোয়ার মজুমদার পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

 

সমাবেশে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ ম জামাল উদ্দিন, বাসদ (মার্ক্সবাদী) নেতা দীপা মজুমদার, টিইউসি নেতা ইফতেখার কামাল খান, শ্রমিক দল নেতা আব্দুল বাতেন, ইব্রাহীম ফরাজী, শফিকুর রহমান মজুমদার, আব্দুর রহিম, মো. মিজানুর রহমান ও আব্দুল মন্নান প্রমুখ।

 



সম্পর্কিত খবর