জাতীয়

নওগাঁ সীমান্তে পুশইন বাক্তিদের ফেরত নিল বিএসএফ

নওগাঁর পাতাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা করা ৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফিরিয়ে নিয়েছে বলে ধারণা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বৃহস্পতিবার সকালে এক প্রেস নোটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। ১৬ বিজিবি জানায়, গতকাল সারাদিন সীমান্তের শূন্য লাইনের ১শ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ ব্যক্তি। তবে বর্তমানে শূন্যরেখায় এখন আর তাদের দেখা যাচ্ছে না।

 

 

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। প্রায় ২ ঘণ্টা পর রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে ওঠে। কিন্তু তখন আর ওই ৯ জনের কাউকে সেখানে দেখা যাচ্ছিলো না।

তিনি জানান, সাধারণত বিএসএফের ভিন্ন উদ্দেশ্য থাকলে এভাবে সীমান্তের লাইট বন্ধ রাখে। যেহেতু রাতে দুই ঘণ্টা লাইট বন্ধ ছিল, ধারণা করা ওই সময় ৯ জনকে তারা ফিরিয়ে নিতে পারে। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে মোকাবিলা করা হবে। গতকাল ভোর ৪টার দিকে নওগাঁর আদাতলা বিওপির ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে শিশু-নারীসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। যা স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি।

 



সম্পর্কিত খবর