গতকাল রাতে জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলার ঘটনা ঘটে। এতে এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জানা যায়, উপজেলার বাউসী বাঙ্গালী পাড়ার আব্দুর রেজ্জাকের ছেলে খোরশেদ আলম বাউসী বাজারে খাদিজাতুল কোবরা নামে একটি মহিলা মাদরাসা প্রতিষ্ঠাতা করে। সম্প্রতি স্থানীয় দুইল্যা সরকারের ছেলে জুলহাস উদ্দিন ও আলীসহ কয়েক মাদকসেবীকে মাদরাসার আশেপাশে মাদক সেবনে নিষেধ করে। এতে মাদকসেবীরা তার উপর ক্ষেপে যায়। ঘটনার সময় খোরশেদ আলমের ছোট ভাই আব্দুল খালেককে একা পেয়ে মাদকসেবীরা অতর্কিতে হামলা করে। হামলায় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। খবর পেয়ে আব্দুল খালেকের মামা শেখ ফরিদ তাকে উদ্ধার করে রাতেই সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।