রাজশাহী

রাণীনগরে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছেন এসআরবি-৫, নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টা নাগাদ উপজেলার হাতিরপুল এলাকা থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলোর জব্দ তালিকা করে থানায় জমা দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সম্পর্কিত খবর