ময়মনসিংহ

অতি বৃষ্টির পানিতে নিমজ্জিত ২২৮.৫ হেক্টর জমির ফসল

জামালপুরের সরিষাবাড়ীতে টানা কয়েক দিনের অতি বৃষ্টির পানিতে ২২৮.৫ হেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়ে পড়েছে।

সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, অতি বৃষ্টির কারনে ৮৫ হেক্টর রোপা আমন, ৪৫ হেক্টর শাক সবজি, ২৭ হেক্টর মরিচ, ৮.৫ হেক্টর মাস কলাই ও ৫ হেক্টর মিষ্টি আলুসহ মোট ২২৮.৫ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। রোপা আমন ছাড়া অন্যান্য ফসলের প্রায় সবগুলোই ক্ষতির আশঙ্কা রয়েছে। বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।

 



সম্পর্কিত খবর