ঢাকা

এক বছরে বারবার ভূমিকম্প, আবারও কাঁপল নরসিংদী

নরসিংদীতে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুর উপজেলায় অবস্থিত।

এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০ এবং এর উৎপত্তিস্থলও ছিল শিবপুর।

এ ছাড়া গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

সাম্প্রতিক সময়ে নরসিংদীতে উৎপত্তি হওয়া উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর মধ্যে গত বছরের ২১ নভেম্বরের ভূকম্পনটি ছিল সবচেয়ে প্রবল। ওই দিন সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

বারবার নরসিংদী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে নতুন করে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

 


সম্পর্কিত খবর