চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে পাহাড়সম জয় ওয়াদুদ ভূঁইয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ৮২ হাজার ৭২৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ওয়াদুদ ভূঁইয়া ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী ৫৮ হাজার ৫৮৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ৪৭ হাজার ৯১০ ভোট পেয়েছেন। বাকি সাতজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

 

রাতভর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও যাচাই শেষে রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা করেন। ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন ভোটারের এই আসনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

বিজয় পরবর্তী এক বার্তায় আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “এই বিজয় জনগণের। আমি সকল নেতাকর্মীকে অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরুন এবং অন্য দলের নেতাকর্মীদের প্রতি নমনীয় আচরণ করুন। কোনো প্রকার সংঘাত বা বিবাদে লিপ্ত হওয়া যাবে না। আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে থাকতে চাই।”

 

২য় ধাপ: ট্যাগ (SEO)

 



সম্পর্কিত খবর