রাজনীতি

চোখের জরুরী চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তাঁরা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সোমবার দিবাগত রাত ২টা ৪৫মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বাসস

শায়রুল বলেন, ‘সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরী।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করা হয়।’

বিএনপি মহাসচিবের একান্ত সহকারি  ইউনুস আলী জানিয়েছেন, মহাসচিব ও তার পরিবার দেশবাসী এবং দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।

বায়ান্ন/এসবি

 

 

 



সম্পর্কিত খবর