বরিশাল

জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই 

নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে নির্মমভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাউফল  বিএনপি।

 

সকাল ১১ টায় পটুয়াখালী- ২ বাউফল আসনের বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তসলিম তালুকদার। ওই সময় তিনি বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াত কর্মীদের বিচার দাবী করেন। 

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর