রাজশাহী

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলেরঘাট এলাকায় একটি ধানক্ষেত থেকে আশুরা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আশুরা গুচ্ছগ্রামের বাসিন্দা এবং বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। বাবলু মুনঝার বাজারে কুলির কাজ করেন বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্থানীয়রা  মরদেহটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানান। পরে ক্ষেতলাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



সম্পর্কিত খবর