রংপুর

ঠাকুরগাঁও প্রতিবেশীদের হামলায় আহত চার

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর এলাকার ‎মজত পাড়া গ্রামে রাস্তার কাজ চলাকালীন সময়ে নিজ বাড়ির সীমানা নিয়ে কথা বলতে গেলে প্রতিবেশীদের হামলায় আহত তিন। 

 

‎শনিবার বিকেলে নিজ বাড়ির সাথেই রাস্তা নির্মাণ কাজ চলছিল সেই সময়ে নিজের সীমানার কথা বলতে গেলে এলাকার কিছু যুবক তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। 

‎আহতরা হলেন হাবলু হোসেনের ছেলে ‎হাবিব হোসেন ৩৪, তার স্ত্রী মুন্নি আক্তার ২৮,ছেলে স্বাক্ষর হোসেন ১৪ ও স্ত্রী হাসিনা বেগম ৬০। ‎ঘটনার খবর পেয়ে ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য রিনা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। 

 

‎পরবর্তীতে ভুক্তভোগী পরিবার আহত অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চান পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। ‎পুলিশের সহযোগিতায় তারা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

‎এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল হোসেন মন্ডল বলেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের মাধ্যমে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহতদের চিকিৎসা নিতে বলা হয়েছে ওই ভুক্তভোগী পরিবার এজাহার দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ‎

 

‎এরিপোর্ট লিখা পর্যন্ত ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।



সম্পর্কিত খবর