দেশের খবর

দিনাজপুর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

২৫ জুলাই ২০২৫ শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক  শ্রম  দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
 
 মতবিনিময় সভায়  জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)   মোঃ জানে আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী ,দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ  আল সাকিব মোবারক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ। 
 
এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান জনি, আঞ্চলিক   শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।
 
মত বিনিময় শেষে  আবেদনকারী বিভিন্ন  শ্রমিক ও শ্রমিক পরিবারের  ( চিকিৎসায় ৮৪ জন ও মৃত ব্যক্তির পরিবারের ৬ জন সহ মোট ৯০ জন) মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের  পক্ষ থেকে ২২ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
 
এর আগে পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয়  পরিদর্শন করেন ও   কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
 


সম্পর্কিত খবর