দেশের খবর

নরসিংদীর রায়পুরায় নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণের বরণ ও প্রাক্তনদের বিদায় সংবর্ধনা

নরসিংদীর রায়পুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের বরণ ও প্রাক্তনদের বিদায়ী সংবর্ধনা মঙ্গলবার বিকালে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মো. জামাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সাবেক গভর্ণর ও বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সর্বোচ্চ সাজানো-গুছানো পরিছন্ন ওয়ার্ড কাউন্সিলরগণকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কারের ঘোষনা দেন নবনির্বাচিত মেয়ার জামাল মোল্লা। 

পৌর সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, রায়পুরা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষন ফজলুল হক ফকির প্রমূখ।

অনুষ্ঠান শেষে সহস্রাধিক মানুষ প্রীতিভোজে অংশ গ্রহন করেন।

 

 

 



সম্পর্কিত খবর