বরিশাল

বাউফলকে মডেল উপজেলা গড়ার ১৫ দফা ইশতেহার ড. মাসুদের

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন। — বাউফল প্রতিনিধি

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার বেলা ১২টায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন।

 

ইশতেহারে ড. মাসুদ বাউফলের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নারীর কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনা ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সহযোগিতায় আমি নির্বাচিত হলে বাউফলকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। অবহেলিত জনপদের অধিকার আদায়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি আইয়ুব বিন মুসা, এবি পার্টির নেতা রুহুল আমীন এবং বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দসহ জুলাই বিপ্লবের ছাত্র-জনতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 



সম্পর্কিত খবর