বরিশাল

বাউফলে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার মদনপুরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত রাতে ওই দুই শিক্ষার্থী বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত অনিক তার পরিচিত এক স্কুলছাত্রীকে নিজ বাসায় ডাকেন। ওই ছাত্রী একা না গিয়ে তার আরেক বান্ধবীকে সাথে নিয়ে অনিকের বাসায় যায়। সেখানে ওই যুবক কৌশলে দুই বান্ধবীকেই ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অনিক মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকেই  সে পলাতক রয়েছেন।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ দাখিল করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



সম্পর্কিত খবর