বরিশাল

বামনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

বরগুনার বামনায় (১৩ এপ্রিল ) সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাঁচ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয় এর মধ্যে বিঘা প্রতি ১০ কেঃ ড্যাপ, ১০ কেঃ এমওপি, ৫ কেঃ বিজ ধান।

বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১১০ বরগুনা ২ আসনের এমপি ও চীপ হুইপ জাতীয় সংসদ এর প্রতিনিধি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন, অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমূখ

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। তিনি তার বক্তব্যে উপজেলা জানান, বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।

 



সম্পর্কিত খবর