যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে চতুর্থবারের মতো তথাগত সম্যক সম্বুদ্ধের প্রশংসিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার সময় এই উৎসব শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।
জেলার একমাত্র বৌদ্ধ বিহার বেনাপোল মঞ্চে অনুষ্ঠিত এই দানোৎসবে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান ধর্মদেশক ভারতের কলকাতার টালিগঞ্জ ম্যুর এভিনিউর বুদ্ধ সমিতির ভদন্ত ড. অরুন জ্যোতি মহাথের। মুখ্য আলোচক ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু। বিশেষ অতিথি যশোরের পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখতুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মানিক সাহা, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন।
বক্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনে তাঁদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোনো সরকার সহযোগিতা করেননি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব তাঁদের জমি দিয়েছেন। এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এছাড়াও বক্তারা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আয়োজনে সহযোগিতা করেন— স্বপন বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।