দেশের খবর

মোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর নাম অরিন অাফরোজ। সে গোছা গ্রামের মো. মোশারফ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু অরিন অাফরোজ সকালে বাড়ির ভেতরে খেলা করছিল। একপর্যায়ে সে বাড়ির বাইরে চলে যায়। খেলার কোনো এক ফাঁকে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটি পুকুরে ভেসে ওঠে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

 



সম্পর্কিত খবর