সাহিত্য

রাঙা কুমারি

ওগো আমার রাঙা কুমারি,

আমি তোমার প্রেমের বৈরাগী।

তোমার শ্যামলা কালো চেহারা,

দেখে হয়েছি পাগল হারা। 

চোখ দুটো মায়াবী মুক্ত ঝরা, 

চাওনিটা মানুষের মন খারা। 

কন্ঠে তার মধুর কথা রাশি, 

রাশি মনে হয় বাজিছে বাঁশের বাঁশি। 

মন ভরে তার রাঙা ঠুটের হাসি, 

ইচ্ছে করে বলতে তারে ভালোবাসি।

কি অপরূপ তার ঘন কালো চুল, 

আরো সুন্দর করেছে তার কানের দুল। 

যে দেখেছে প্রেয়সির অপরূপ মুখ, 

সে খুজে পেয়েছে না জানি কত সুখ। 

বুকে বইছে তার ভালোবাসার ধারা, 

তার ভালোবাসা পেলে হব দিশা হারা। 

দুজন মিলে মরুভূমির বুকে বাধবো সুখের ঘর, 

সুখে দুখে থাকব পাশে করবো না তো পর।

লেখক: শাহীন আলম



সম্পর্কিত খবর