দেশের খবর

রাজশাহী নগর পুলিশের অভিযান আটক- ২১

রাজশাহী নগর পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। গত শনিবার দিবাগত রাত থেকে শুরু করে রোববার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। রোববার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
 
এর মধ্যে রাজশাহী মহানগরীর  বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৬০ গ্রাম গাঁজা ও ০৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
 
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।


সম্পর্কিত খবর