দেশের খবর

রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর

রাজশাহীতে প্রথম আলো অফিসের সামনে হামলা চালিয়ে পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে এ ঘটনা ঘটে। 

এদিন আলেম-ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এর আগে দুপুরে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে মানববন্ধন করে প্রথম আলোর সাইনবোর্ড পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর