রাজশাহী

রাণীনগরে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাদের আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর রাণীনগরে দলীয় অসচ্ছল ও প্রতিকূল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই নেতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

আর্থিক সহায়তা প্রাপ্তরা হলেন— মিরাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রজব আলী এবং উপজেলা মহিলা দলের নেত্রী মোছা. শিল্পি খাতুন।

 

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ- আলম সিরাজ এবং মিরাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার সাহাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা ত্যাগী নেতাকর্মীদের মানবিক সহায়তা প্রদানের এই ধারা অব্যাহত থাকবে।" এই উদ্যোগ নেতাকর্মীদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।



সম্পর্কিত খবর