সিলেট

শ্রীমঙ্গলে জামায়াত প্রার্থী আব্দুর রবের নির্বাচনী উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় এলাকায় দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব এক উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

 

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, "নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে নিরলস কাজ করব। জাতীয় সংসদে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।" তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের কাছে 'দাঁড়িপাল্লা' প্রতীকে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

 

মো. সুজন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম কামরুল এবং কালাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলমগীর সরকার। বক্তারা দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য নিরসনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মো. আব্দুল কাসেমের সঞ্চালনায় সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান প্রার্থীর নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। উঠান বৈঠক শেষে প্রার্থী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত গণসংযোগ করেন।

 



সম্পর্কিত খবর