যশোর নিউজ

বেনাপোল বন্দরে নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দরে নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক

Feb 08, 2026 - Monjur Alam> খুলনা

বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বন্দরের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়।

ঝিকরগাছায় নিহত ভ্যানচালকের পরিবারের পাশে পুলিশ সুপার

ঝিকরগাছায় নিহত ভ্যানচালকের পরিবারের পাশে পুলিশ সুপার

Feb 03, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের ঝিকরগাছায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজের পরিবারের খোঁজ নিয়েছেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

Jan 24, 2026 - Monjur Alam> খুলনা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিস্ফোরক বোঝাই ভারতীয় আটটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের পর কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে।

নির্বাচন ঘিরে যশোরে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি জোরদার

নির্বাচন ঘিরে যশোরে বিজিবির বিশেষ টহল ও তল্লাশি জোরদার

Jan 24, 2026 - Monjur Alam> খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোরে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকা ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে।

যশোর কারাগারে বন্দিদের ভোটাধিকার: ব্যালটের অপেক্ষায় ১২৯ জন

যশোর কারাগারে বন্দিদের ভোটাধিকার: ব্যালটের অপেক্ষায় ১২৯ জন

Jan 22, 2026 - Monjur Alam> খুলনা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারের ১২৯ জন বন্দি আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ৩১ ডিসেম্বর তাঁদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বেনাপোলে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

বেনাপোলে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

Jan 11, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রবিবার (১১ জানুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বেসরকারি খাতে যাচ্ছে বেনাপোল-মোংলা রুটের বেতনা কমিউটার

বেসরকারি খাতে যাচ্ছে বেনাপোল-মোংলা রুটের বেতনা কমিউটার

Jan 10, 2026 - Monjur Alam> খুলনা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ট্রেনটি। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) থেকে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম ও টিকিট ব্যবস্থাপনা পরিচালনা করবে।

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: মূল শুটার ত্রিদিব গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: মূল শুটার ত্রিদিব গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

Jan 08, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

যশোরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

যশোরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

Jan 08, 2026 - Monjur Alam> খুলনা

যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় ট্রাকের চাপায় শিপন হোসেন (৪৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বাহাদুরপুরের বাঁশতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

Jan 07, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।

মণিরামপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দুদিনে যশোরে ২ খুন

মণিরামপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দুদিনে যশোরে ২ খুন

Jan 05, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে রানা প্রতাপ (৪০) নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি খুনের ঘটনা ঘটলো।

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতাসহ আটক ২

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা: জামাতাসহ আটক ২

Jan 04, 2026 - Monjur Alam> খুলনা

যশোরের বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের জামাতা বাসেদ আলী পরশ ও সহযোগী আমিনুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।