বেনাপোলে চতুর্থবারের মতো দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
যশোরের বেনাপোলে ভিক্ষু সংঘের উদ্যোগে চতুর্থবারের মতো তথাগত সম্যক সম্বুদ্ধের প্রশংসিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার সময় এই উৎসব শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু।







