খুলনা

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেমব্রিজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। সে সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব তারেক রেজাসহ অন্যেরা বক্তব্য দেন।

পরে শহীদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা।

 


সম্পর্কিত খবর