চাকরি খবর

নিয়োগ দিচ্ছে এসিআই, আবেদন শেষ ৬ নভেম্বর

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনজিউমার ব্র্যান্ড বিভাগ জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: জোনাল সেলস ম্যানেজার

বিভাগ: কনজিউমার ব্র্যান্ড

পদসংখ্যা: ০৪টি

মেরি স্টোপসে চাকরি, আজই অনলাইনে আবেদন করুন

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২৫ অক্টোবর   

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল, আজই আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: মাসিক বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় কৌশল পরিকল্পনা এবং বাস্তবায়নে দক্ষতা। 

অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর ২০২৫

 



সম্পর্কিত খবর