পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গরুর হাট সংলগ্ন দক্ষিণ পাশে ইকবাল কাজীর তিনতলা ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে ভবনের মালিক ইকবাল কাজী ও তাঁর স্ত্রী বাসায় ফিরে চুরির বিষয়টি দেখতে পান।
ইকবাল কাজী ও তাঁর স্ত্রী জানান, দুর্বৃত্তরা নিচতলার দুইটি ফ্ল্যাটের তালা ভেঙে বাসা-বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পানি তোলার মোটর, আট কয়েল ইলেকট্রিক তার, ফ্যান, লাইট, হাঁড়ি-পাতিল এবং গ্যাসের চুলা। এছাড়াও, আরেকটি ফ্ল্যাট থেকে ভবনের নির্মাণ কাজে ব্যবহৃত রড, পাইপসহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে ভবন মালিক বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতারুজ্জামান বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"