নওগাঁর রাণীনগর মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী এবং সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল এবং সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে রাণীনগর শিল্পকলা একাডেমির সহযোগিতায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।