চাকরি খবর

৯ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস (মডার্ন ট্রেড) বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

বিভাগ: করপোরেট সেলস (মডার্ন ট্রেড)

লোকবল নিয়োগ: ১২ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল এবং ডেটা বিশ্লেষণে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২০ বছর 

 

কর্মস্থল: বরিশাল, বগুড়া, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://www.akijfood.com

 ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৫

 

 

 

 



সম্পর্কিত খবর