চাকরি খবর

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে বিবিএ অথবা স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কারখানার আর্থিক তহবিল পরিচালনা, ক্ষুদ্র নগদ অর্থ, অগ্রিম অর্থ প্রদান এবং অন্যান্য বাজেট-সম্পর্কিত ব্যয় অন্তর্ভুক্ত করা। মাসিক এবং বার্ষিক আর্থিক বিবৃতি এবং প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা। 

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

 

কর্মস্থল: নারায়ণগঞ্জ

বেতন: ২৫ থেকে ৩৫ হাজার টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লাভের ভাগ, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://www.aci-bd.com

ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৫

 

 

 

 



সম্পর্কিত খবর