রাজশাহী

আত্রাইয়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৮

নওগাঁর আত্রাই থানা-পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিক্রির জন্য বাড়িতে মাদক মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় শ্রী কালচরণ চন্দ্র পালের (৭৫) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাড়ি তল্লাশি করে ৬৪০ গ্রাম গাঁজাসহ কালচরণ, তাঁর ছেলে বিদ্যুৎ পাল (৪০) ও জীবন পালকে (৩২) আটক করা হয়। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাবা ও ছেলেরা মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।

এ ছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পারকাসুন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে শহিদুল ইসলাম, কাসুন্দা গ্রামের জমির উদ্দীনের ছেলে মনির উদ্দীন, নবাবের তাম্বু গ্রামের কবেজ সাখিদারের ছেলে ছামছুর রহমান, বান্দাইখাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে কামরুল হাসান ও শিমুলিয়া গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী মনোয়ারা বিবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 


সম্পর্কিত খবর