আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের শুভ জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১টায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. সালেহ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নুর আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনের এই শুভ দিনকে বৃক্ষরোপণের মতো মহতী উদ্যোগের মাধ্যমে স্মরণীয় করে রাখায় আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতিথিরা।