আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় শুরু হচ্ছে রোববার (২৯ নভেম্বর)। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৫টি দলের সঙ্গে বসবে সংস্থাটি।
শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে।
এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যস্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।
৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রোববারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সঞ্জয় কুমার সিং। তার লেখা নতুন বই কোড অব অনার-এ ২০২১ সালের আলোচিত এই মামলার তদন্ত ও আরিয়ানের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে আরিয়ান খানকে গ্রেপ্তার করে এনসিবি। তবে আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। পরবর্তী সময়ে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) নেতৃত্ব দেন সঞ্জয় কুমার সিং।
বইয়ে সঞ্জয় লিখেছেন, জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান তাকে প্রশ্ন করেছিলেন, তার কাছে কোনো মাদক না পাওয়া গেলেও কেন তাকে আন্তর্জাতিক মাদক পাচারকারী ও অর্থদাতা হিসেবে তুলে ধরা হচ্ছে।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরিয়ান কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেছেন সাবেক এই কর্মকর্তা।
মামলার তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন সঞ্জয়। তার মতে, প্রমোদতরিতে অভিযানের সময় যথাযথ ছবি বা ভিডিও ধারণ করা হয়েছিল কি না, তথ্যদাতার পরিচয় এবং সাক্ষীদের ভূমিকা—এসব বিষয়ে স্পষ্টতার অভাব ছিল। তদন্তের বিভিন্ন প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
এ ছাড়া আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনে বিদেশে মাদক সেবনের প্রসঙ্গ থাকলেও সেটিকে মাদক পাচার বা তার কাছে মাদক থাকার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন সঞ্জয়। তার মতে, এ ক্ষেত্রে আরো নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন ছিল।
২০২২ সালের মে মাসে এনসিবি আরিয়ানসহ ছয়জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়। তবে মামলার অন্য ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
সঞ্জয় কুমার সিংয়ের কোড অব অনার বইটি ২৮ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।